ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম ও মজার ব্যবসা

ফরেক্স ব্যবসায় মুদ্রার দাম বাড়�ক কিংবা কমুক উভয় ক্ষেত্রে ব্যবসা করার সুযোগ আছে। এটি আমার কাছে সবচেয়ে মজার বিষয় মনে হয়। এক্ষেত্রে যে উভয়মুখী ট্রেড করা যায় সেটা আমি জেনেছি ট্রেড শুরু করার প্রায় ১ মাস পর। যেটা আমার কাছে একটি বিষ্ময়কর ব্যাপার মনে হয়েছে। প্রথমেতো আমি এটি বিশ্বাস করতে চাইনি। এই গুনটির কারণে ফরেক্স ট্রেডিং আমার কাছে একটি ব্যতিক্রমী ও মজার ব্যবসা মনে হয় এবং এই কারনেই ফরেক্স ব্যবসার প্রতি আমার আসক্তি বেড়েছে। সম্ভবত আপনারাও আমার সাথে একমত হবেন।

ফরেক্স মার্কেটের ব্যবসা সত্যি অন্য কোন ব্যবসা থেকে আলাদা। এই ব্যবসাই নগদে ও বাকিতে যেকন ভাবে ইনবেস্ট করা যায়। এটা একটা লাভজনক ব্যবসা। এই ব্যবসা ভালো করে বুঝে করতে পারলে লসের চেয়ে লাভের পরিমান বেশি।

কোন টাইম-ফ্রেমে ট্রেড করা উচিত

আসলে ফরেক্স এ ট্রেড করার জন্য কোন নির্ধারিত সময় নেই , আমরা যারা কোন ফিক্স ট টাইম এ ট্রেড করি সেটা আমাদের নিজেদের দ্বারা বাছাইকৃত যা আমাদের ট্রেড এর বেলায় ভালো কিছু দিতে পারে। আমি ও আমার বাছাইকৃত একটা টাইম এ ট্রেড করি। আমি আগে চার্ট এ ১৫-২০ মিনিট সময় দিই। কারন এটা করতে আমার খুবি ভালো লাগে এবং তার সমন্নয়ে আমি ট্রেড করে ভালো কিছু করতে পারি।

ফরেক্স ট্রেডিংয়ে আমি লং টাইমফ্রেম ব্যবহার করি।যেমন ৪ঘন্টা,১দিন এসব টাইমফ্রেমে আমি ট্রেডিং করতে ভালোবাসি। তবে মাঝে মাঝে ১ঘন্টার টাইমফ্রেমও ব্যবহার করি।আসলে কে কেমন টাইমফ্রেম ব্যবহার বরবে তা নির্ভর করবে তার ট্রেডিং প্লানের ওপর। আপনি যদি চান লং টাইমফ্রেম এ ট্রেড করতে তাহলে আপনাকে ১ ঘণ্টা এর উপরের টাইমফ্রেম এ ট্রেড করতে হবে । ১ ঘণ্টা থেকে শুরু করে ১ মাস এর ও টাইমফ্রেম হতে পারে।

আর আপনি যদি চান স্কাল্পিং করতে , তাহলে ১ মিনিট , ৫ মিনিট, ১০ মিনিট , ৩০ মিনিট এর টাইম ফ্রেম গুলো দেখতে পারেন।

সবাইকে নতুন বছর ২০২০ এর শুভেচ্ছা!

বাংলাফরেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে অত্যান্ত আন্তরিকতার সাথে সকল গ্রাহক, পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা! আমরা আশা করি গত বছরটি আপনার ভালোভাবেই অতিবাহিত হয়েছে ও অনেক সুখকর অুনভুতির পরশ পেয়েছেন। আমরা প্রত্যাশা রাখি আপনার এবং আপনার প্রিয়জনদের এ বছরেও আরো সুখ এবং সাফল্য নিয়ে আসবে।
২০১৯ সালে আমাদের বাংলাদেশ বাংলা ফরেক্স পোর্টাল আরো বেশি সম্প্রসারিত হয়েছে এবং আরো বেশি নতুন নতুন সাফল্য অর্জন করেছে। আমাদের সমস্ত অর্জনই শুধুমাত্র আমাদের গ্রাহকদের জন্য। কেবলমাত্র সম্মিলিতভাবে প্রতি বছরই আমরা নতুন উচ্চতায় পৌঁছাতে পারি। ঠিক এসময় ২০২০ সালে বাংলাফরেক্স আপনার নির্ভরশীল অংশীদার ও সহকারী থাকার প্রতিশ্রুতি জ্ঞাপন করছে।
আসন্ন বছরে বাংলাফরেক্স পরিবার আপনার ব্যবসায় পেশাগত উন্নয়ন, পজিটিভ অনুমান, অনুকুল ট্রেন্ড এবং উল্লেখযোগ্য লাভ কামনা করছি। সৌভাগ্য আপনার সাথেই থাকুক এবং সবাইকে আশা দিচ্ছি যে, সবাই কোন বড় ধরনের একটা সাফল্য অর্জন করুক।
২০২০ নতুন বর্ষে বাংলাফরেক্স এর সাথেই থাকুন!

জ্ঞ্যন অর্জন ফরেক্স ব্যবসায় বাধ্যতামূলক

ফরেক্স ব্যবসায় যদি আমরা দীর্ঘদিন টিকে থাকতে চাই এবং প্রতি মাসে একটি ভাল মানের প্রফিট অর্জন করতে চাই তাহলে আমি বিশ্বাস করি যে ফরেক্স ব্যবসাটি সম্পর্কে জ্ঞ্যন অর্জনের কোন বিকল্প নেই । কারণ একটি ব্যবসাতে তখনই ভাল করা সম্ভব যখন ওই ব্যবসাটি সম্পর্কে খুঁটিনাটি সবকিছু আমাদের জানা থাকবে । তাই এখনই সময় অর্থের পেছনে না ছুটে ব্যবসাটি শেখার দিকে বেশী মনোযোগী হওয়া 

Forex মার্কেট এ আপনি যতদিন ট্রেড করবেন আপনার অবিজ্ঞতা তত বাড়বে । আপনি ফরেক্স থেকে যদি প্রফিট করতে চান । তাহলে আপনার ফরেক্স ট্রেডিং এর সাথে অনেকদিন এর অবিজ্ঞতা থাকাটা প্রয়োজন। আর আপনার যদি ফরেক্স এ প্রতিদিন লস হয়ে থাকে তাহলে আপনি আবার Demo তে ফিরে যেতে পারেন। আগে শিখে তারপর আপনি ফরেক্স এ বিনিয়োগ করে ট্রেড করতে পারবেন।

বোনাস ও প্রফিট ফরেক্স ট্রেড

ফোরেক্স মার্কেটে খেয়াল করলেই দেখতে পাবে যে আসলে আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক ব্রোকার রয়ছে। এবং প্রত্যেকে বিভিন্ন অকেশনে অনেক ধরনের বোনাস দিয়ে থাকে তাদের ডিপোজিট এর উপরে। সেক্ষেত্রে অনেক নিয়মকানুন থাকে তাই ভালো করে দেখে শুনে ব্রোকার নির্বাচন করা উচিত ।

বোনাস হল নতুন ট্রেডারদের জন্য আসির্বাদ স্বরুপ । লাইভ ট্রেডিং শিখতে এটি খুবই কাজের । তাছাড়া আমাদের দেশের এমন অনেকেই আছে যারা প্রথম দিকে বিভিন্ন অর্থনৈতিক কারণে ডিপজিট করে ট্রেড করতে পারে না । এই বোনাস দিয়ে তারা খুব সহজেই শুরু করতে পারে । ঐই বোনাস থেকে বোনাস অতিরিক্ত যা আয় হবে তার সবটুকু আপনি তুলতে পারবেন । আর লাভ উত্তোলন এর পর কমপক্ষে আপনার বোনাস একাউন্টে থাকবে । ইনস্টাফরেক্স এ নিয়ম । অন্য ফরেক্স Broker এ লাভ উত্তোলন করলে বোনাস টা কেটে নেয়। বেশীরভাগ নতুন ট্রেডাররা বোনাস নিয়ে ট্রেড করে থাকেন।

লাইভ ট্রেডিং এর সাথে যত ডেমো এবং অনুশীলন করা যাবে তত ভাল করা যাবে

ডেমো অনুশীলন আপনার অভিজ্ঞতার ভিত্তি শক্ত করে এতে কোন সন্দেহ নেই নতুনদের রিয়েল ট্রেড করার আগে কমপক্ষে ৩/৪ মাস ডেমো অনুশীলন করা উচিত শুধু ডেমোই নয় নতুনদের ভালো করে এনালাইসিস করা, লোভ ও ইমোশন কন্ট্রোল করে একটি নির্দিষ্ট ফরমেটে ট্রেড করা উচিত, মনে রাখতে হবে ফরেক্সে টিকে থাকতে হলে অভিজ্ঞতার বিকল্প কিছু নেই। Live account কম ব্যাল্যান্স এর ১টা অ্যাকাউন্ট এর পাশে আপনি চাইলে Demo তে ও ট্রেড করতে পারেন। তবে মনে রাখতে হবে লাইভ অ্যাকাউন্ট এ যেনো বেশী লস না হয়। অ্যাকাউন্ট এ প্রফিট হোক বা না হোক , লাইভ অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স লস করা যাবে না । লস থেকে বাচার জন্য Demo account এ ট্রেড করতে পারেন। আর আপনার যদি লাইভ অ্যাকাউন্ট এ লস হতে থাকে তাহলে আবার Demo তে practice শুরু করতে পারেন। এতে আপার টাকা লস হবে না আর আপনি ফরেক্স এ ট্রেড পারবেন।

লস/অভিজ্ঞতার অভাব Forex market

অনেক ই বলে থাকেন আমার শুধু লস ই হয় । তাদের জন্য পরামর্শ ।

আপনার জন্য আমার প্রথম পরামর্শ হলো আপনি এই মুহূর্তে লাইভ ট্রেডিং থেকে বিরত থাকুন। হ্যাঁ লাইভ ট্রেডিং থেকে বিরত থেকে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন। সেইসাথে অতীতে যে লস গুলো করেছেন এই লসগুলো কেন হয়েছে সে কারণগুলো সঠিকভাবে খুঁজে বের করুন এবং নিজেকে সেই বিষয়গুলোতে অভিজ্ঞ করে তুলুন। এবং ততদিন পর্যন্ত ডেমো একাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন যতদিন পর্যন্ত ডেমোতে ম্যাক্সিমাম ট্রেড থেকে প্রফিট করতে সক্ষম হচ্ছেন।এভাবে ডেমো একাউন্ট এ ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে যখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন অর্থাৎ বেশিরভাগ ট্রেড থেকে প্রফিট করতে পারবেন ঠিক তখনই সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে লাইভ ট্রেডিং শুরু করতে পারেন। আশা করি তাহলে ফরেক্স ট্রেডিং থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারবেন। আর বেশী লস হলে লাইভ ট্রেডিং করা থেকে বিরতি থাকুন। ছোট ছোট লস গুলো হিসাব করলে বড় লস হয়ে থাকে। তাই যদি লস হতে থাকে তাহলে লাইভ ট্রেডিং বন্ধ রাখুন। আপনি চাইলে Invest এ আসতে পারেন। প্রতি মাসে ভালো amount এর প্রফিট/লাভ আপনাকে দেওয়া হবে। অল্প সময় আপনার invest এর টাকা চলে আসবে তখন শুধু প্রফিট এর থাকা দিয়ে প্রফিট নিতে পারবেন।

কত ডলার বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন

হ্যাঁ ফরেক্স খুবই লাভজনক ব্যবসায় ৤ আসলে ফরেক্সে আযের যেমন কোন ঠিক নিদ্দিষ্ট পরিমাণ নেই তেমনি করে ডিপোজিট কত করবেন তারও নিদ্দিষ্ট পরিমাণ নেই ৤ অাপানি চাইলে ১ ডলার বিনিয়োগ করেই ট্রেড শুরু করতে পারেন ৤ তবে এক্ষেত্রে আপনার ব্যালেন্স মুহূর্তেই জিরো হয়ে যেতে পারে ৤ তাই স্টান্ডার্ড হিসেবে আপনি চাইলে ৫০-১০০ ডলারের সর্বনিম্ন পুজিঁ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ৤ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোটামুটি ট্রেডিং দক্ষ হতে হবে ৤ অন্যথায় লস করার সম্ভাবনা রয়েছে ৤

ফরেক্স মার্কেটে আপনি চাইলে যেকোনো এমাউন্ট ডিপোজিট করে ট্রেড করতে পারেন। তবে কিছু কিছু ব্রোকারের ইনভেস্ট এর জন্য লিমিট দেয়া থাকে। আপনি চাইলে ১ ডলারও ইনভেস্ট করতে পারেন। কিন্তু এক ডলার দিয়ে আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন না। আমার মনে হয় নতুন হলে ৫০ থেকে ১০০ ডলার বিনিয়োগ করাই ভালো। তবে আরো বেশি বিনিয়োগ করতে পারলে ঝুকি কম থাকে। কথা গুলো সবার বুঝার সুবিধার্থে ২ বার বলা হয়েছে।

ফরেক্সে সাপোর্ট এবং রেসিসটেন্স এর গুরুত্

আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে । এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে । বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায় । যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে । আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে । তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত ।

ধরুন মার্কেট আপট্রেন্ডে রয়েছে । এখানে মার্কেট সর্বোচ্চ বাড়ার পর যে প্রাইসে আবার তা কমে যেতে শুরু করে সেটাই রেসিসটেন্স ।
অর্থাৎ, বেড়ে যাওয়ার পর সর্বোচ্চ পয়েন্টটিই হল রেসিসটেন্স লেভেল ।
আবার কমে সর্বনিম্ন যত নিচে যায়, সেই পয়েন্টটি হল সাপোর্ট লেভেল ।
মার্কেট ডাউনট্রেন্ডে থাকলেও একইরকম ।

ফরেক্সে ট্রেডিং এর ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয় । এটি এক ধরনের লেভেল বা এরিয়া । অনেক সময় চার্ট দেখে মনে হয় যে মার্কেট সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক করেছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে মার্কেট আসলে সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক হয়নি, মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে । যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে । আবার যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেট সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল যত বেশি টেস্ট করে, ঐ সাপোর্ট বা রেসিসটেন্স তত বেশি শক্তিশালী হয় ।

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন

ট্রেডার হওয়ার কতটি ধাপ ?

ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার হবার বেশ কিছু মৌলিক বিষয় আছে । প্রথমে আপনাকে জানতে হবে ফরেক্স মার্কেট কি । ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় যে সম্পর্কে আপনাকে বিস্তারিত ভাবে শিখতে হবে। ডেমো ট্রেড থেকে আপনাকে রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সে সম্পর্কে জানতে হবে। এর পর একাউন্ডট খোলে ট্রেড করতে পারবেন।

ট্রেডার হওয়ার ৫টি ধাপ >

ধাপ -১ (অচেতনে অযোগ্যতা)
ধাপ ২ – সচেতনে অযোগ্যতা
ধাপ ৩ – ইউরেকা !!
ধাপ ৪ – সচেতনে যোগ্যতা
ধাপ ৫ – অচেতনে যোগ্যতা

ফরেক্স শিখতে এই  লিংক এ clik করুন