আমরা সবাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি টাকা আয় করার উদ্দেশ্যে । তবে ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করা টা অনেকের ই বেশী আবেগের সাথে যোগ হয়ে যায়। টাকা আয় করার জন্য আমরা সবাই ভিন্ন ভিন্ন পেশায় কাজ করে থাকি। প্রত্যেক সেক্টর এ আমরা যখন চাকরি কিংবা ব্যাবসা করি , আমাদের হিসাব থাকে মাস শেষে। আর এই নিয়ম টাই খুব ভালো । কিন্তু ফরেক্স মার্কেট এ বেশীরভাগ ট্রেডার ফরেক্স থেকে প্রতিদিন প্রফিট করে প্রতিদিন এর হিসাব টা করে থাকেন। এই হিসাব টা কিছুটা ভুল । কারন আপনি যদি প্রতিদিন এর হিসাব করেন তাহলে এটা আপনার আবেগের সাথে বেশী জড়িয়ে যাবে। এবং এক সময় প্রতিদিন প্রফিট না হলে আপনার চিন্তা বেড়ে যাবে। আর এই কারনে আপনি লস এর মুখে পরতে পারেন। তাই প্রফিট যখনি হক না কেনো আপনার হিসাব থাকতে হবে মাস শেষ। তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করতে পারবেন। এবং আপনার অতিরিক্ত চিন্তা ও কাজ করবে না। তাই আপনি প্রতিদিন যাই আয় করেন না , কেনো Withdraw দিবেন মাস শেষে কিংবা সপ্তাহ শেষে। ফরেক্স কে অন্য ব্যাবসার মত দেখতে চেষ্টা করুন তাহলে আপনার ভবিষৎ উজ্জল হবে।